ঈশ্বরদীতে মেয়রের মাক্স বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনা সংকট মোকাবেলায় ঈশ্বরদী পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে দুই হাজার মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পৌরসভার মেয়র  ইছাহক আলী মালিথা তাঁর নিজ কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি পোস্ট অফিস মোড়, রেলগেট, বাজার, স্টেশন রোড, চাঁদনী মোড়, কলেজ রোড, মশুরিয়াপাড়সহ বিভিন্ন এলাকায় পথচারী, সাধারণ মানুষ, ও দিনমজুরদের মধ্যে বিনামূল্যে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। মাক্সবিহীন অনেকের মুখে এসময় মাক্সও পরিয়ে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে পৌরসভার কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, পৌরসভার পক্ষ থেকে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন