| স্থানীয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করছে। |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার মুলাডুলির বাঘহাছলায় ঢালারচর রেললাইনে এ ঘটনা ঘটে।
রেল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল অনুমানিক সাড়ে নয়টার দিকে
ঢালারচর- রাজশাহীগামী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেললাইন
অতিক্রমের সময় এক অজ্ঞাতনামা ব্যক্তি ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর
আঘাতপ্রাপ্ত হন ও ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর
পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে এখন
পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত
করা হয়েছে।
