| সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে বাসটি রেখে পালিয়ে যান চালক। |
নিজস্ব প্রতিবেদক: পাবনায় করোনার টিকা নিতে যাওয়ার সময় বাস ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া খাতুন (৩২) সদর উপজেলা আতাইকুলা থানার মাধপুর মৌগ্রামের আবুল কাশেম মৃধার মেয়ে।
নিহতের ভাই হাসেম আলী বলেন, ‘আমার বোন সকালে করোনার টিকা নিতে বাড়ি থেকে বের হয়েছিল। ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।’
মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুর ইসলাম ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটি আটক করা হলেও বাসের চালক পালিয়ে
গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।
