| বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সাথে বিজয়ীরা। |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কিত যোগাযোগ, জনগণের ধারণা ও যৌথ কর্মবিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার প্রকৌশল বিভাগের আয়োজনে ঈশ্বরদী পৌরসভার ‘পারমাণবিক তথ্য কেন্দ্র’ মিলনায়তনে এই সেমিনার হয়।
মূল প্রবন্ধ নিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম। এসময় তিনি ব্লেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি আন্তর্জাতিক স্থাপনা। আন্তর্জাতিক স্থাপনা হওয়ার কারণে আমরা গর্বিত। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইতিবাচক ও নৈতিবাচক দুটি দিকই আছে। এজন্য জনগণকে এ বিষয়ে কোনটি সঠিক ও কোনটি সঠিক না সে বিষয়ে তথ্য জানাতে হবে। জনগণকে বিভ্রান্তির মধ্যে রাখা ঠিক নয়।
তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থায়িত্বের জন্য জনগণের সার্পোট বা সহযোগিতা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউক্লিয়ার বিদ্যুৎ সম্পর্কে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ইনভেস্টিগেটর বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন।
সেমিনারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঈশ্বরদীর আটটি মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাঁচ বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
