| ঝুলন্ত লাশ উদ্ধার। প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রাসেল হোসেন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ারসাহাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে।
মৃত রাসেলের বাড়ি ফরিদপুরের জেলার আলফাডাঙ্গার চরডাঙ্গা গ্রামে। তিনি চাকরির সুবাদে দিয়ার সাহাপুরের ভাড়া বাড়িতে স্ত্রী নিয়ে থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে পড়ে রাসেল। পরদিন সকালে ঘুম থেকে জেগে স্বামীকে পাশে দেখতে না পেলে উঠে পড়েন এবং দেখেন তার স্বামী রাসেল বাথরুমের কাপড় রাখার রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এ দৃশ্য দেখে তিনি হতবিহবল হয়ে পড়েন ও প্রতিবেশী এবং থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে তদন্ত না করে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।
