ঈশ্বরদীতে পুকুর থেকে লাশ উদ্ধার

লাশ। প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীর একটি পুকুর থেকে মুনসুর (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা সদরের পাতিবিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বাড়ি ময়মনসিংহ জেলায়।

এলাকাবাসী জানান, আজ সকালে পাতিবিল এলাকার একটি পুকুরে অজ্ঞাতনামা লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নিহত ওই ব্যক্তিকে রেলগেট ও খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় ভিক্ষা করতে দেখেছেন। মানসিক ভারসাম্যহীন হয়তো কিছুটা ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। তার পরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন