লাকী ষ্টোরের স্বত্বাধিকারী মান্নান বিশ্বাস আর নেই

 আব্দুল মান্নান বিশ্বাস মন্টু মিয়া। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন ঈশ্বরদী লাকী ষ্টোরের স্বত্বাধিকারী ও সাঁড়া ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য আব্দুল মান্নান বিশ্বাস মন্টু মিয়া।

বুধবার সকালে উপজেলা সদরের স্কুলপাড়া নিজের বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি স্ত্রী,তিন ছেলে ও চার মেয়েসহ নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে রহিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন