করোনায় আক্রান্ত হয়ে রূপপুর প্রকল্পের রাশিয়ান নাগরিকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ম্যাপ ।

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে রাজধানী ঢাকার সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে তিনি মারা যান। ওই রুশ নাগরিকের নাম ইভান কারপোভ (৩৮)। তিনি ঈশ্বরদীর ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রনির্মাণ প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমট-এটমস্ট্রোর নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) একেএম মুজিবুর রহমান জানান, কোভিড আক্রান্ত হলে গত ১৯ জুন ঈশ্বরদী রূপপুর প্রকল্প থেকে ইভান কারপভকে এই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। এরপর শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইভান মারা যান।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্তপুলিশ সুপার ফিরোজ কবির জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মৃত দেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন