ঈশ্বরদী ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইপিজেডের স্টিলা হেয়ার প্রোডাক্ট কোম্পানিতে এ ঘটনা ঘটে। শাকিল উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গরি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, কোম্পানির সংরক্ষিত কক্ষে  (স্টোর রুম ) বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া এঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন