ঈশ্বরদীতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র

শিশুকে ‘এ’ ক্যাপসুল খাচ্ছেন মেয়র ইছাহক আলী মালিথা।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা শনিবার ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২১’ উদ্বোধন করেছেন।

পৌরসভা চত্বরে বেশ কয়েকটি শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

মেয়র এই জীবন রক্ষাকারী ক্যাপসুল খাওয়াতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নিকটবর্তী টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাবা-মায়ের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ এবং সরকার তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই টিকাদান কর্মসূচি সফল করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম ফারুক, কাউন্সিলর আবু জাহীদ উজ্জ্বল, স্যানেটারী ইন্সপেক্টর আবুল কায়সার সুজা ও পৌরসভার সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মুর্শেদ হাসান কল্লোল প্রমূখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন