তৃতীয় ধাপের লকডাউন শুরু আজ মধ্যরাত থেকে

নিজস্ব প্রতিবেদন: চলমান মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে দেশজুড়ে চলমান সর্বাত্মক লকডাউন আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে পরের ধাপের লকডাউন। মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার।

তৃতীয় ধাপের এই লকডাউনে চলমান থাকবে আগের সব বিধিনিষেধ। তবে এইবারের লকডাউনে নতুনভাবে কিছু সিদ্ধান্ত হয়েছে, যা ঘোষণা আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার। এছাড়া নতুন লকডাউনের সময় বেশ কিছু দেশে প্রবাসী শ্রমিক যাতায়াতে বিশেষ ফ্লাইট চলবে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করায় সরকার প্রথমে চলতি মাসের ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেয় সরকার। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে। সক্রমণ হয়ে মৃত্যু বরণ করেছে ১০ হাজার ৫৮৮ জন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন