ঈশ্বরদীতে দুদিনে দুটি ঝুলন্ত লাশ!

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে গত দুইদিনে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গল ও বুধবার উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া এক যুবক ও এক শিক্ষার্থীর লাশ দুটি উদ্ধার করা হয়।

এরা হলেন, মানিকনগর পূর্বপাড়া গ্রামের সালেম প্রামানিকের ছেলে সজিব প্রামাণিক (২৪) ও নিজাম উদ্দিনের ছেলে মো: রাতুল (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিকে মানিকনগর পূর্বপাড়া নিজ বাড়ির সামনে লিচু গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ সজিবের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সজিব ঢাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ছুটিতে তিনি বাড়িতে আসেন। পুলিশ ও স্থানীয়দের ধারনা কোনো কারনে হয়তো সজিব আত্মহত্যা করতে পারে।

একইভাবে পরদিন বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো: রাতুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরে ফ্যানের সঙ্গে দাঁড়িতে পেঁচানো অবস্থায় লাশটি ঝুলে ছিল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন