আলী যাকেরের মৃত্যুতে নুরুজ্জামান বিশ্বাস এমপির শোক

আলী যাকের। ফাইল ছবি

সংবাদ ডেস্ক: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস এমপি।

শুক্রবার (২৭ নভেম্বর) শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

উল্লেখ্য, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী যাকের।

গত ৪ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন গুণী অভিনেতা। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।


স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন