প্রকাশনা উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রকাশনা উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী সরকারি কলেজ শাখার উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঈশ্বরদী সরকারি কলেজ মাঠে এবং বুধবার সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন  জামায়াতে ইসলামীর জেলার আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল।

বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান এবং ছাত্রশিবির পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির পাবনা জেলা প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন আলভি, সাবেক থানা সভাপতি ডা. মনসুর রহমান, মো. সাহানুর ইসলাম, ঈশ্বরদী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন, উপজেলা সভাপতি সজিব হাসান, সেক্রেটারি তারিকুজ্জামান তামিম এবং কলেজ শিক্ষক মাওলানা আবু তালেব শেখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন