ঈশ্বরদীতে বাইসাইকেল পেলো ৪০ নারী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফাউন্ডেশন ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দিয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সামিয়া চৌধুরী। তিনি বলেন, 'বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।'

তিনি বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার পাশাপাশি নিজ লক্ষ্যে অবিচল থাকার পরামর্শ দেন। এ সময় যারা বাইসাইকেল পাননি, তাদের হতাশ না হয়ে আগ্রহ ধরে রাখার আহ্বান জানানো হয়।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য তাসলিম আরিফ এবং সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মো. জামিলুর রহমান।  

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনতে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন