গ্রেপ্তার হলেন ঈশ্বরদী খ্যাতনামা পোলট্রি খামারি আকমল হোসেন

সংবাদ সাতদিন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে জাতীয় পদকপ্রাপ্ত পোলট্রি খামারি আকমল হোসেন (৪৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আকমল হোসেন দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। পেশায় তিনি পোলট্রি খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তা। তিনি পোলট্রি খামারি অ্যাসোসিয়েশন পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদকও। কালিকাপুরের কামালপুর গ্রামে তাঁর বাড়ি।


ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আকমল হোসেনকে গতকাল শুক্রবার আটক করে র‍্যাব ক্যাম্পে নেওয়া হয়। রাতেই তাঁকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

মনিরুল ইসলাম আরও জানান, থানায় নিয়মিত মামলার এজাহারে আকমল হোসেনের নাম না থাকলেও, গত ৪ আগস্ট ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার তদন্তে তাঁর নাম আসায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁকে পাবনা আদালতে পাঠানো হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন