সোমবার সকালে শহরের শেরশাহ রোড হান্নানের মোড় এলাকার হোয়াইট হাউসে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন। একাডেমির উদ্বোধন করেন শহীদ শিক্ষা পরিবারের পরিচালক ডা. রাকিব শহীদ রুমি।
প্রধান অতিথির বক্তব্যেনুরুজ্জামান বিশ্বাস বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক আরিফ খাঁন বাঁধনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রশিক্ষক খাইরুল ইসলাম ও পৌর কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু । সর্বশেষ শহীদ শিক্ষা পরিবারের পক্ষ থেকে অতিথিদের ‘সম্মাননা ক্রেস্ট, দেওয়া হয়।

