ইউনিয়ন ব্যাংকের আর্থিক সাক্ষরতাবিষয়ক প্রচারণা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি শরিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংকের বরিশাল শাখায় ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্তৃক আয়োজিত ‘প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক আর্থিক সাক্ষরতাবিষয়ক প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ফ্যাইন্যান্সিয়াল লিটারেসি উইংয়ের সুপারভাইজার এসইভিপি গোলাম মোস্তফা। 

বিশেষ অতিথি ছিলেন বরিশাল শাখার শাখাপ্রধান মুশফিকুর রহমান খান এবং ঝালকাঠি শাখার শাখাপ্রধান মো. সিরাজুল ইসলাম খান।  বিজ্ঞপ্তি

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন