নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মো. জামিরুল ইসলাম (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোর তিনটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের লালন শাহ্ সেতুর পূর্ব পাশে গোলচত্বরের দক্ষিণ পাশে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করি। এ সময় ঢাকা হতে গাংনীগামী ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬৫ নং একটি যাত্রীবাহী বাস হতে পলিথিনের মোড়ানো ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এই সময়ে
বৃহস্পতিবার, মে ০৪, ২০২৩

