ঈশ্বরদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতসহ অশুভ শক্তির সন্ত্রস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা সদরের ষ্টেশন রোড দলটির দলীয় কার্যালয় এ শান্তি সমাবেশের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বিএনপি আন্দোলনের নামে যড়যন্ত্র করছে এমন অভিযোগ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অপচেষ্টা সফল হবে না। নির্বাচনের মাধ্যমেই সব ফয়সালা হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের মধ্যে দিয়ে সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছে। আগামী ২০২৪ সালের শুরুতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিও সেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচনে জনগণ বিপুল ভোটে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা আতম শহিদুজ্জামান নাসিম ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ঈশ্বরদী উপজেলার সবগুলো ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশ সফল কারার জন্য আগে থেকে উপজেলা আওয়ামী লীগের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা করে শান্তি সমাবেশগুলো সফল করেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন