ঈশ্বরদীতে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে  সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।  বুধবার সংসদ বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি প্রধান অতিথি হিসেবে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। 

এসময় বক্তব্যে তিনি  বলেন, উন্নয়নের জন্য দরকার, শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির বুক ফেটে যায়। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরদী-আটঘড়িয়ার সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তা-ঘাট থেকে শুরু করে সরকারি-বেসরকারি  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আগামীতে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। 

এ সময় ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবির, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারসহ ঠিকাদারের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্পগুলো হলো ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে দাশুড়িয়া জিসিএম  (তেতুলতলা) হতে কদিমপাড়া সড়কে ১২৮৭ মি: চেইনেজে ১৮ মিঃ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ ও ১ কোটি ২০ টাকা ব্যয়ে একই সড়কের বক্তারপুরে কালভার্ট নির্মাণ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন