ঈশ্বরদীতে সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। ঈশ্বরদী সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান করা হয়।

এতে অংশ নেন পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,সহসভাপতি মাহবুবুল হক দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরদার, সাবেক ছাত্রনেতা ফিরোজুল ইসলাম মিন্টু প্রমুখ।

নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্ত মানুষেরা। মর্জিনা খাতুন নামের একজন বলেন, বাড়িঘর তেমন কিছুই নেই। শীতের পোশাকের অবস্থাও তা–ই। কম্বল পেয়ে অনেক উপকার হলো।

রাকিবুল হাসান রনি  বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক যুবলীগের প্রবক্তা কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী যুবলীগ সারাদেশে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ঈশ্বরদীতে ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শেখ হাসিনার উপহার হিসেবে (কম্বল) শীতবস্ত্র বিতরণ করছি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন