নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণ ও কয়লার পরিবর্তে কাঠ পুড়ানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত পাবনার ঈশ্বরদীর ৬টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা ও বিলকেদার গ্রামের এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কৈকুন্ডা ও বিলকেদার গ্রামের মেসার্স এ.এ.এ ব্রিকস, মেসার্স পদ্মা ব্রিকস, মেসার্স একতা ব্রিকস, মেসার্স এনএসটিপি ব্রিকস, মেসার্স বিথার ব্রিকস, মেসার্স এ.এস.বি ব্রিকসে চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধভাবে ভাটা পরিচালনার অভিযোগে ছয় ইটভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাহসিন কবির জানান, ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরন আইনে ৬ ইট ভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

