যুবলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধের ঘটনায় ঈশ্বরদীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পাকশীতে বালুমহালে সংঘঠিত গোলাগুলিতে যুবলীগের নেতা-কর্মী আহত হওয়া এবং এঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা প্রচারণার প্রতিবাদের মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শহরের আকবরের মোড় হতে যুবলীগের তৃণমূল নেতাকর্মীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শনিবার পাকশীতে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আমাদের যুবলীগ নেতা ও কর্মী সম্রাট, মাসুম, সুইটসহ আরও অনেকেই আহত হয়েছে।  ঈশ্বরদী যুবলীগের নেতৃত্বদানকারী হামলাকারী সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনার পর শহরে মিছিল নিয়ে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসকে দায়ী করে মিথ্যাচার করে। অথচ দোলন বিশ্বাস ঘটনাস্থলে ছিলো না এবং বালু মহালের সাথে তার কোন সম্পর্ক নেই।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম শরিফ, যুবলীগ নেতা মিজান মালিথা, সাজিদ মোর্শেদ খান রুশো, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ প্রমূখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন