নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ঈদের রাত ১০টা থেকে সব শ্রেণির
গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ
কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড
(পিজিসিএল)।
ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে পিজিসিএল কর্তৃপক্ষ
বলেছে, ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সব ধরনের গ্রাহকদের জন্য
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন
কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এলেঙ্গা-যমুনায় (বঙ্গবন্ধু সেতুর পূর্ব
পয়েন্ট) ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের কাজ করবে। তাই এ সময়ে গ্যাস সরবরাহ
বন্ধ থাকবে।
পিজিসিএল সচিব মো. মোজাহার আলী বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ
বিষয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগের
মহাব্যবস্থাপক প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন, ঈদের সময় গ্যাস ব্যবহারের চাপ
তুলনামূলক কম থাকে। এ ছাড়া পাইপলাইনগুলোর সংস্কারকাজ করাটা সহজ হয়। সব দিক
বিবেচনা করে সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সময়টি নির্ধারণ
করা হয়েছে।
ঈদের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঈশ্বরদীতে
এই সময়ে
সোমবার, মে ০২, ২০২২

