নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ব্যরিষ্টার সৈয়দ আলী জিরুর উদ্যোগে ঈশ্বরদীতে ইফতার মাহফিল, দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের আমিন পাড়ায় নিজস্ব বাসভবনে এ কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার এ্যাডভোকেট সদরুল হক সুধা, উপজেলা নির্বাহী প্রকৌশলী এনামুল কবীর, পাবনা জেলা আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী ডিলু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কবীর আলী হিরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাসসহ শতাধিক বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

