![]() |
| উপহার বিতরণের পরে সংগঠনটির সকল সদস্য শিশুদের সঙ্গে ছবি তোলেন। |
নিজস্ব প্রতিবেদক: টিফিনের
টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী উপহার
দিয়েছেন শিক্ষার্থীরা। আসন্ন ঈদ আনন্দ পথশিশুদের মধ্যে ভাগাভাগি করে নিতেই
তাঁদের এই আয়োজন।ঈশ্বরদী
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন
হাসি ফুটুক ওদের মুখে- এই উদ্যোগে ঈদের হাসি ফুটছে ৩০ জন শিশুদের মুখে।
শনিবার
ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার
চত্বরে শিশুদের হাতে উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। উপহার পেয়ে শিশুদের
চোখে-মুখে হাসির ঝলক লক্ষ্য করা যায়।
তাঁরা জানান, সংগঠনটির সকল
সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তাঁরা নিজেদের
টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই উপহার দিচ্ছেন।
আমরা প্রতি বছরে শিশুদের ঈদের উপহার দিয়ে থাকি।

