ঈশ্বরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 টুর্নামেন্টের উদ্বোধন করছেন নুরুজ্জামান বিশ্বাস এমপি।

নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঈশ্বরদীতে 'বঙ্গবন্ধু উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' শুরু হয়েছে। 

বুধবার বিকেলে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা- ৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস, সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন হোসেন প্রমূখ। 

ঈশ্বরদী ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় ঈশ্বরদীর জয়নগর পিজিসিবি ফুটবল একাডেমি ১-০ গোলে রাজশাহীর বাঘা স্পোর্টিং ফুটবল একাডেমিকে পরাজিত করে। প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন