পাকশী রেল বিভাগের ৩২ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন ডিআরএম শাহীদুল ইসলাম। 

প্রতিনিধি ঈশ্বরদী: স্বাধীনতা ও জাতীয় দিবসে রেলওয়ের ৩২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর।

শনিবার সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপকের (ডিআরএম) কার্যালয় চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পুরস্কার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম।

যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন- আব্দুর রহিম টিনু, সামছুজ্জোহা, জহুরুল হক, আব্দুল ওয়াহাব, আ. বারী, রুহুল আমিন, আলি আজাদ বিশ্বাস, আব্দুর জব্বার, জহুরুল ইসলাম, ছিদ্দিকুল ইসলাম, হাবিবুর রহমান, নুর মোহাম্মদ, আতাউর রহমান, আব্দুল মজিদ, আ. গফুর আনছারী, আব্দুস সামাদ, জালাল উদ্দিন, মোক্তার হোসেন, একেএম আনোয়ারুল ইসলাম, রেজাউল করিম, মহসিন আলী, আফতাব উদ্দিন, শহিদুর রহমান, আব্দুর রহমান রাঙ্গা, আমিরুল ইসলাম, আজিজুর রহমান টুকু, আমিরুল ইসলাম, আব্দুল মতিন, আসাদুল হক, আছমত আলী, আব্দুল মতিন, মন্টু আলি।

এ সময় বক্তব্য রাখেন- রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম, পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন, সংস্থাপন কর্মকর্তা মজিবর রহমান, বাণিজ্যিক কর্মকর্তা, নাসির উদ্দিন,  প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, প্রকৌশলী-২ আব্দুর রহিম, রেলওয়ে শ্রমিক লীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় রেলওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন