ঈশ্বরদীতে তিনদিনের কৃষি প্রযুক্তি মেলা

ফিতাকেটে মেলার উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।   
 
নিজস্ব প্রতিবেদক: বাস্তবায়নাধীন আধুনিক প্রযুক্তি কৃষি সম্প্রসারণে ঈশ্বরদীতে তিনদিনের ‘কৃষি প্রযুক্তি মেলা’ শুরু হয়েছে। 
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস। 
 
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই কৃষি মেলার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না।
 
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা ও মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। 
 
অনুষ্ঠানে সাবেক সাংসদ মঞ্জুর রহমান বিশ্বাস, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের উপপরিচালক আমিনুজ্জামান রতন, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, ইউপি চেয়ারম্যান বকুল সরদারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক, প্রান্তিক কৃষক, খামারি ও সুধীজন উপস্থিত ছিলেন। মেলার আয়োজক সুত্রে জানা যায়, এই মেলায় কৃষি সম্পর্কিত কৃষি উপকরণের সম্বনয়ে ১৫টি সংস্থা ১৫টি স্টল বসিয়েছে। 
 
আগামী ১৭ মার্চ তিনদিনের মেলা শেষ হবে।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন