এডিশনাল পুলিশসুপার পদে ঈশ্বরদীর শামীম ইকবালের পদোন্নতি, এলাকায় খুশির বন্যা

হাসান শামীম ইকবাল রতন। 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের দক্ষ, সাহসী ও বিজ্ঞ পুলিশ কর্মকর্তা বগুড়া সি আইডির সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবাল রতন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

আজ বুধবার বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৩ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতির আদেশ প্রদান করেন। তিনি ওই পদোন্নতি পাওয়া একজন দক্ষ কর্মকর্তা।
মানুষের সেবায় নিয়োজিত এই পুলিশ কর্মকর্তা ঈশ্বরদীর কৃতীসন্তান।

তিনি ঈশ্বরদীর শহরের পশ্চিমটেংরী বাবুপাড়ার হাফিজুর রহমানের জৈষ্ঠ্য পুত্র।  তিনি ঈশ্বরদী সাড়াঁ মাড়োয়ারি উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী কলেজ ও রাজশাহীতে পড়াশোনা শেষ করে ১৯৮৯ সালে সরাসরি সাব ইন্সপেক্টর পদে পুলিশ বিভাগে যোগদান করেন। ছাত্রজীবনে তিনি সুসাংবাদিকতা ও সামাজিক কর্মকান্ডের সংগে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ অবজারভারের সাংবাদিকতা করতেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তা হাসান শামীম ইকবাল সিআইডি বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার, বগুড়া জেলার সদর থানা, দিনাজপুর কোতোয়ালি থানা, রংপুর জেলার পীরগঞ্জ মিঠাপুকুর থানাসহ  বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত সাহসিকতা, দক্ষতা ও  সুনামের সংগে দায়িত্ব পালন করেছেন। 

তাঁর এই পদোন্নতিতে অনলাইন নিউজ পোর্টাল সংবাদ সাতদিন ডটকমের প্রধান সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, সম্পাদক খোন্দকার মাহাবুবুল হক দুদুসহ ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন