ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাফর আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেতুঁলতলায় এলাকায় এই ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্নাল এ তথ্য নিশ্চিত করেন।

সে মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মোটরসাইকেল নিয়ে নিজের বাড়িতে যাচ্ছিলেন জাফর। তাঁর মোটরসাইকেলটি তেতুঁলতলায় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আশিষ সান্নাল জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন