নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী থেকে নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল 'সংবাদ সাতদিন' ডটকমের প্রথম বর্ষপুর্তি উদযাপনের প্রস্তুতিমুলক আলোচনা সভা শুক্রবার বেলা সাড়ে ১১টায় বেদুনদিয়ার ঢুলটিতে অবস্থিত নিউএরা ফাউন্ডেশনের নার্সারি চত্তরে অনুষ্ঠিত হয়।
নিউজ পোর্টালের প্রকাশক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদ সাতদিনের শুভার্থী ও কর্মীরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মতিউর রহমান। সভা সঞ্চালন করেন বিশিষ্ট সাংবাদিক ও সংবাদ সাতদিন সম্পাদক খোন্দকার মাহাবুবুল হক দুদু।
সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সকলের আন্তরিক প্রচেষ্টায় আগামীতে সংবাদ সাতদিন একটি স্বচ্ছ ও দায়িত্বশীল অনলাইন নিউজ পোর্টালের হিসেবে কাজ করবে। ইতিমধ্যে এই পোর্টালের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
নিউজ পোর্টাল সংবাদ সাতদিনের প্রস্তুতিমূলক সভা
এই সময়ে
শনিবার, নভেম্বর ১৩, ২০২১
