| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার কালিকাপুর বাজারে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক পথচারী বৃদ্ধের মৃত্যু মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাতে রাস্তা পার হতে গিয়ে বিপরিতদিক হতে আসা ট্রাকের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে রক্তাক্ত আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে একটি ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে।
