![]() |
| খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হচ্ছে। |
নিজস্ব প্রতিবেদক: ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটাতে ঈশ্বরদীতে খেলোয়াড় ও বিভিন্ন ক্লাবের মাঝে ১০০ ফুটবল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফুটবল বিতরণ করা হয়। ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস এসব ক্রীড়া সামগ্রী খেলোয়াড় ও ক্লাব প্রতিনিধিদের হাতে তুলে দেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ খেলোয়াড়, কোচ ও বিভিন্ন ক্লাব প্রতিনিধি।
উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বলেন, ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে পর্যায়ক্রমে ঈশ্বরদীতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।

