ফ্লাইট চালুর দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

মানববন্ধনে অংশ নেওয়া জনসাধারণ।

নিজস্ব প্রতিবেদন: বিমানবন্দরে ফ্লাইট চালুর দাবিতে ঈশ্বরদীতে শুক্রবার সন্ধ্যায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর মাহবুব আলী বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিনে খতিয়ে দেখতে ঈশ্বরদীতে আগমনে কর্মসুচির খবরে সর্বস্তরের মানুষ আজ শহরের রেলগেট থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করে। স্থানীয় আওয়ামী লীগ এই মানববন্ধন ও পথসভা আয়োজন করে। মানববন্ধন থেকে ঈশ্বরদী ঐতিহ্যবাহী বিমানবন্দর চালুর জন্য দাবি জানানো হয়।

মানববন্ধনের পাশেই রেলগেট বাস টার্মিনালে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভা মঞ্চে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, প্রাক্তন সাংসদ মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংসদের সভা অংশ নেন। সন্ধ্যা ছটায় নিউজ লেখা পর্যন্ত মন্ত্রীর অপেক্ষায় চলছিল পথসভা এবং মানববন্ধন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন