পাকশী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বাজেটের উপর মুক্ত আলোচনায় পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদন: কৃষি, সেচ ও কুঠিরশিল্প, ভৌত কাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং করোনা মহামারিতে স্বাস্থ্য সুরক্ষার দিকে গুরুত্ব দিয়ে ঈশ্বরদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকশী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের জন্য ২ কোটি ২৫ লাখ টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।

বুধবার বিকেল পাঁচটায় পাকশী ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে বাজেট ঘোষণা পাকশী ইউপি সচিব মিজানুর রহমান খোকন।

পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে পরে বাজেটের উপর মুক্ত আলোচনা করা হয়।

এ অনুষ্ঠানে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান টোকন সরদার, পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, শিক্ষক আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুলতান আলী মন্ডল, সহকারী প্রকৌশলী সুর্য চৌধুরী, আবু তারেক, ইউপি সদস্য তাইজুল ইসলাম, রিয়াজুল ইসলাম জুয়েল ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন