নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে মাছ ধরতে গিয়ে রায়হান হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের শেখের চক পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান ওই গ্রামের নূর মুহাম্মাদ্দের ছেলে।
সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, একটি ডিঙি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায় রায়হান। মাছ শিকারের একপর্যায়ে মঙ্গলবার ঢেউয়ের কারনে ডিঙ্গি নৌকা থেকে নদীতে পড়ে যান রায়হান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বাবু। তিনি জানান, তাঁদের ছয় সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে আমরা স্থানীয় জেলেদের পদ্মা নদীতে নামিয়েছি। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

