![]() |
| ঈদের নামাজ শেষে কুলাকুলি । ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদন: আগামী বুধবার (১০ জিলহজ, ২১ জুলাই) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
ঈদুল আজহায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজে ইমামতি করবেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ওলিউল্লাহ।
আজ রোববার দুপুরে আলহাজ্ব পাঞ্চাব আলী খান ওয়াকফ্ এষ্টেট (ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ) এর মোতাওয়াল্লী রোকনুজ্জামান খান পাভেল এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে তিনি।
এ বিষয়ে পেশ ইমাম ওলিউল্লাহ জানান, বৈরী আবহাওয়ায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় সম্ভব না হলে একই সময় ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

