সাঁড়া ইউনিয়নে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কেটে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন নেতা–কর্মীরা।

নিজস্ব প্রতিবেদন: করোনা মহামারির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা।

বুধবার সন্ধ্যায় আরামবাড়িয়া এলাকা এবং আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সব কর্মসূচি পালিত হয়।

সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজেদুল করিম সাধুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

বিশেষ অতিথি ছিলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আখলাকুর রহমান রিপন আনোয়ার হোসেন সরদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন কৃষকলীগ এর সভাপতি আকবর আলী, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ এর সভাপতি হারুন-অর রশিদ, ইউনিয়ন রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ডাবলু হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার, যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব সেলিম, শরিফুল ইসলাম তুষার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুল হক, সাধারন সম্পাদক নাইম সরদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন