নিজস্ব প্রতিবেদন: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে মোবাইল চুরি করার সময় ইয়াসিন (২৯) নামে এক চোরকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় হাসপাতালে রোগীর স্বজন মো. রিয়াজ মোবাইল চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে হাসপাতালের আনসার সদস্যদের মাধ্যমে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওয়ার্ড থেকে মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চোর ইয়াসিনকে আটক করে রোগীর স্বজন।
তিনি আরও বলেন, চোর রোগীর স্বজনের দুটি মোবাইল চুরি করে নিয়ে পালাচ্ছিল। সন্ধ্যার দিকে হাসপাতালের আনসার সদস্যরা ভুক্তভোগীসহ আমাদের কাছে নিয়ে আসেন। পরে আমরা শাহবাগ থানায় খবর দিই। তারা এসে ব্যবস্থা নেবে।