ঈশ্বরদীতে প্রশাসনের উদ্যোগে বাজার তদারকি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: রমজান ও লকডাউনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে পাবনার উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার তদারকি করা হয়েছে।

বৃহস্পতিবার শহরের ঈশ্বরদী বাজারসহ বেশকিছু এলাকায় বাজার তদারকি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস।

অভিযান শেষে ইউএনও সাংবাদিকদের জানান, উপজেলার কাঁচাবাজার, মুদি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে প্রচারণা করা হয়েছে। এছাড়াও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, মূল্য বেশি না রাখা এবং অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

এ সময় থানা পুলিশের সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন