ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

প্রতীক ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তাজুল ইসলাম নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ সােমবার সকালে উপজেলার রূপপুর সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তাজুল সিএনজি পাম্পের সামনের সংযােগ সড়ক থেকে ভ্যান চালিয়ে দাশুড়িয়া-লালনশাহ সেতু সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে একটি মাইক্রো ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক তাজুল ইসলাম ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হন। স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান জানান, মাইক্রোসহ চালক পালিয়ে গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন