![]() |
| প্রফেসর ড. আব্দুল মোতালেব |
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী মুক্তিযোদ্ধা প্রফেসর
ড. আব্দুল মোতালেব করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ১ এপ্রিল সকাল ৯ টার দিকে রাজধানী ঢাকার
একটি হাসপাতালে তিনি মারা যান।
ড. মোত্তালেব ঈশ্বরদীর উপজেলার পাকশী
ইউনিয়নের রূপপুর গ্রামের ডাক্তার ঈমান আলীর দ্বিতীয় পুত্র। একইসঙ্গে তিনি
রূপপুরের জিসান হৃদ মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক
প্রতিষ্ঠানের সংগে জড়িত ছিলেন। তিনি পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের
প্রাক্তণীর দায়িত্ব পালন করছিলেন।
পেশাগতভাবে প্রফেসর ড. আব্দুল
মোতালেব মৃত্যুর আগ পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত
ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) হিসেবে কর্মরত ছিলেন।
ইতিপূর্বে তিনি গাজিপুরে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স
এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধানের দ্বায়িত পালন করছিলেন।

