সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের ব্যক্তিগত সহকারী কোভিডে আক্রান্ত

রাজন আলী মালিথা

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিন সিটি এলাকার ভ্রাম্যমাণ আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন পাবনা- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান  বিশ্বাসের ব্যক্তিগত সহকারী মো: রাজন আলী মালিথা।

কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ পাওয়ার পর থেকেই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এদিকে মুঠোফোনে রাজন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থাকলেও শরীরে এখন পর্যন্ত অন্যকোনো সমস্যা হচ্ছে না । বাড়িতে তিনি চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য তিনি সকলের নিকট দোয়া চান।

তাঁর ভাই ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা জানান, শরীরে জ্বর অনুভব করায় রাজন মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে আইসোলেশনে আছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন