ঈশ্বরদীতে পাঁচ জুয়াড়ি আটক

পাঁচ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার ৫২০০ টাকাও জব্দ করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর তিন বটতলা এলাকা থেকে আটকের ঘটনা ঘটে।

আটকরা হলেন উপজেলার পাকশীর চররূপপুর তিন বটতলা এলাকার আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০), সেলিম হকের ছেলে আনিছুল হক (৩১), মজনু সরদারের ছেলে মাসুম হোসেন (৩২), পাবনা সদরের নাজিরপুর পূর্বপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুমন হোসেন (৩০) এবং রুপগঞ্জ পূর্বগ্রামের বাহারুল ইসলামের ছেলে ইউসুফ হোসেন ওরফে রোজেন (২৯)। এদের রাতেই ঈশ্বরদী থানায় আনা হয়।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, জুয়াড়িদের আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে আকস্মিক অভিযান চালিয়ে চর রূপপুরে একটি ঘরে চলা জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়। এসময় পুলিশ জুয়ার ৫২০০ টাকা, একাধিক প্লেয়িং কার্ড, লেখালেখির খাতা জব্দ করে। জিজ্ঞাসাবাদ তারা জুয়া খেলার কথা স্বীকার করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান আসাদ জানান, জুয়া খেলার অপরাধে আটক পাঁচজনের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন