![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে গত ২২ দিনে দশ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এ আসমা আজ শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষা করে শরীরে করোনা ভাইরাসের জীবানু শনাক্ত হয়েছে। ।
এ প্রসঙ্গে আসমা খান বলেন, করোনা শনাক্ত হওয়া বেশির ভাগ রোগীকেই নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ ব্যক্তির শরীরে কোভিড-১৯–এর লক্ষণ নেই।
ঈশ্বরদীতে প্রথম কোভিড রোগী শনাক্ত হয় হয়েছিল গত বছরের মে মাসের ৮ তারিখে।

