
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নুরুজ্জামান বিশ্বাস।
নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের সংসদ-সদস্য বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস কৃষক লীগের সম্মেলনে বলেছেন, 'বিএনপি-জামায়াত সরকারের সময় কৃষকদের গুলি করে মারা হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে এখন আর কৃষক ফসল ফলানোর জন্য সার বীজ চাইতে গিয়ে গুলি খেয়ে মরে না।
সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়ায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর এদেশে মানুষের কিছু ছিল না। কীটনাশক সার ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু সারা পৃথিবী থেকে বীজ সার কীটনাশক সংগ্রহ করে কৃষকের হাতে তুলে দিতেন। তিনি কৃষকদের ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু কৃষকদের ভালোবাসতেন। তিনি বলতেন, কৃষিবান্ধব সরকার আমার সরকার। তাই কৃষক লীগের সংগঠনের কোন বিকল্প নাই।
সম্মেলন কৃষি বান্ধব, কৃষকবান্ধব সংগঠনের নেতাকর্মী হবে বলে প্রত্যাশা করি।
সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক ফজলুল হক মালিথা ও প্রধান বক্তা ছিলেন কৃষক লীগ ঈশ্বরদী শাখার যুগ্ন সম্পাদক মুরাদ মালিথা।
সাঁড়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আকবর আলী মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কৃষক লীগ পাবনা জেলা শাখার সভাপতি শহীদুর রহমান শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, আওয়ামী লীগের সহসভাপতি শ্রমিকনেতা মো: রশিদুল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়া, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমসেদ সরদার, যুবলীগ সভাপতি স্বজন সরদার, ছাত্রলীগ সভাপতি আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
সম্মেলনে আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
