![]() |
| কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ করেছে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির |
নিজস্ব প্রতিবেদক: “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রোববার বেলা ১১টা থেকে শহরের রেলগেট, বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবিরের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা পথচারী, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
জানা যায়, দেশে করোনা ভাইরাস শনাক্ত বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশনায় থানা পুলিশের একটি দল উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাস, ট্রাক, অটো, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, বাই-সাইকেলের চালক, হেলপার, যাত্রী ও জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রায় পাঁচশো মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে।
ফিরোজ কবির বলেন, বাংলাদেশের পুলিশ প্রধানের নির্দেশে সারাদেশে পুলিশের প্রত্যেকটি ইউনিট করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত, সচেতনতামূলক সভা, মাস্ক বিতরণসহ এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার এবং পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ইন্সপেক্টর মোবারক পারভেজ প্রমুখ।

