![]() |
| আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঈশ্বরদীতে আলোচনা সভা। |
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পাবনারঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ বেলা ১১টায় এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায়
মাতৃভাষার আন্দোলন ও একুশের চেতনা বাস্তবায়নে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাক চান্না মন্ডল, সহ-সভাপতি
মো: রশিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, মুক্তিযোদ্ধা
আব্দুল খালেক, সিরাজ উদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার,
পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা দিলারা জামান প্রমুখ।

